ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

আ.লীগ কচু পাতার পানি না : কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ২২৫৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে কচু পাতার পানির মতো ভাবা ভুল উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এ দল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হলেও এর ভিত্তি গড়েছেন মওলানা ভাসানী এবং লালন-পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের স্বাধীনতা এই দলই এনেছে, কাজেই দল নিষিদ্ধ করার রায় দেওয়ার অধিকার কেবল জনগণেরই রয়েছে।

রোববার (১১ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “কোনো দলকে শুধু নিষিদ্ধ ঘোষণায় সেটা নিষিদ্ধ হয়ে যায় না। দল টিকে থাকার নির্ভরযোগ্য মানদণ্ড হচ্ছে জনগণের সমর্থন। জনগণ মুখ ফিরিয়ে নিলে দল চলবে না, আর যদি সমর্থন থাকে, কেউ চাইলেও দলকে থামাতে পারবে না।”

আওয়ামী লীগের ভুল ও অন্যায় কাজের বিচার প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “দোষীরা যদি আইন অনুযায়ী দোষী প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ বা ব্যক্তি সিদ্ধান্ত নিলেই সেটা চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক নয়।”

আলোচনায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এসএম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

আ.লীগ কচু পাতার পানি না : কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫