ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

ছাত্রদল ও বিএনপি সহিংস রাজনীতির দিকে ধাবিত হচ্ছে: শিবির নেতা সাদিক কায়েম”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের ছাত্রসংগঠন ছাত্রদল জবরদখল ও সহিংস রাজনীতির এক ভয়ংকর সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম।

বুধবার (১১ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদলের এক নেতা যেভাবে সহিংসতায় জড়িয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ওই ঘটনায় গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করা হয়েছে। এমন আচরণ দেখে মনে হয়েছে যেন ওই ছাত্রদল নেতা কোনো রাজনৈতিক সহযোদ্ধাকে রক্ষা করতে যুদ্ধক্ষেত্রে নেমেছেন।

সাদিক কায়েম লিখেছেন, “অস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ নেতাকে রক্ষা করার ঘটনা একদিকে ভয়ংকর বার্তা বহন করছে, অন্যদিকে এটি ছাত্রদল কর্তৃক ছাত্রলীগকে পুনর্বাসনেরই জীবন্ত প্রমাণ।”

তিনি আরও দাবি করেন, চাঁদপুরে মুহাদ্দিস আবু নসর আশরাফীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এছাড়া শরীয়তপুরে ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষে আহত হয়ে এক মাদ্রাসা ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে।

সাদিক কায়েম বলেন, “জুলাই মাসের পর থেকে ছাত্রদল ও বিএনপি বারবার শহীদদের স্বপ্ন ও আদর্শকে ভূলুণ্ঠিত করছে। তারা জবরদখল ও সহিংসতার সংস্কৃতিতে ফিরে যাচ্ছে। আমি আশা করি তারা এ পথ থেকে সরে আসবে, অন্যথায় ছাত্রজনতা উপযুক্ত জবাব দেবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে

ছাত্রদল ও বিএনপি সহিংস রাজনীতির দিকে ধাবিত হচ্ছে: শিবির নেতা সাদিক কায়েম”

আপডেট সময় ০৭:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫