ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এবার ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে সমর্থন ও উসকানি দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার (১০ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ অভিযোগ করেন রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা। তিনি বলেন, ইরানকে লক্ষ্য করে পরিচালিত হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে পশ্চিমা দেশগুলো নীরব থেকেছে, যা দ্বৈত নীতির পরিচায়ক।

আনা ইয়েভস্তিগনেয়েভা আরও বলেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এমন কিছু দেশের অবস্থানকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অবস্থানে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ছয়জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন।

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে বলেন, সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে বুশেহর বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। তবুও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কর্মীদের ধাপে ধাপে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

আপডেট সময় ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬