ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের পর এবার মিশরে ‘সমকামী’ যাত্রীসহ জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এবার তুরস্কের বন্দরগুলোতে প্রবেশাধিকার নিষিদ্ধ করার মাত্র কয়েকদিন পরই প্রায় ২০০০ সমকামী পুরুষ যাত্রী বহনকারী একটি বিলাসবহুল প্রমোদতরীকে বন্দরে ভিড়তে দেয়নি মিশর। এলজিবিটিকিউ প্লাস ভ্রমণ সংস্থাঅ্যাটলান্টিস ইভেন্টসএর ভাড়া করা এবং ভার্জিন ভয়েজেস পরিচালিতস্কারলেট লেডিনামের এই জাহাজটিকে আলেকজান্দ্রিয়া বন্দরে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিক কোনো কারণ দেখায়নি কায়রো। ১০ দিনের এই প্রমোদ ভ্রমণটি গ্রিসের এথেন্স থেকে ইতালির ভেনিস পর্যন্ত যাওয়ার কথা ছিল। প্রমোদতরীটির যাত্রীরা বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে ঘুম থেকে উঠে তাদের কেবিনের দরজার নিচে একটি জরুরি চিঠি পান। চিঠিতে জানানো হয়, জাহাজটিকে মিশরীয় জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী এটি আর আলেকজান্দ্রিয়ায় থামবে না।

এই ঘোষণার পর জাহাজের ক্রু সদস্যরা অবিলম্বে একটি বিকল্প বন্দরের সন্ধান শুরু করেছেন। মার্কিন সমকামী অধিকার বিষয়ক সংবাদমাধ্যমঅ্যাডভোকেট’-এর প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে অ্যাটলান্টিস ইভেন্টসএর সিইও রিচ ক্যাম্পবেল বলেন, মিশরের এই সিদ্ধান্তে কম্পানিটি পুরোপুরি বিস্মিত। কারণ, গত বছরও তারা কোনো সমস্যা ছাড়াই একই ধরণের একটি ক্রুজ ভ্রমণসূচী সফলভাবে পরিচালনা করেছিলেন। এবারের সফরটি সফল করতে অ্যাটলান্টিস ও ভার্জিন ভয়েজেস কঠোর পরিশ্রম করলেও শেষ মুহূর্তে মিশরের এই নিষেধাজ্ঞা তাদের কাছে অত্যন্ত অপ্রত্যাশিত ও হতাশাজনক ছিল।

এর আগে তুর্কি কর্তৃপক্ষনৈতিক মূল্যবোধজনসাধারণের উদ্বেগ’-এর কারণ দেখিয়ে জাহাজটিকে ইস্তাম্বুল ও কুসাদাসি বন্দরে ভিড়তে দেয়নি। যার ফলে প্রমোদতরীটির ভ্রমণসূচী ইতিমধ্যেই একবার পরিবর্তন করতে হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যমদ্য গার্ডিয়ানজানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছিলএই ক্রুজটি এমন কিছু গোষ্ঠী ভাড়া করেছে যাদের আচরণ দেশটির সমাজের কাঠামো ও নৈতিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তুরস্কে সমকামিতা আইনিভাবে বৈধ হলেও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের অধীনে এলজিবিটিকিউ প্লাস অধিকারের ওপর ব্যাপক দমনপীড়ন চলছে। গত কয়েক বছর ধরে সেখানে কোনো প্রাইড মার্চের অনুমতি দেওয়া হচ্ছে না এবং অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে চাওয়া অনেককে পুলিশ আটকও করেছে।  পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী, প্রমোদতরীটির বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মিশরের আলেকজান্দ্রিয়ায় থাকার কথা ছিল। তবে এই নিষেধাজ্ঞার পর, নতুন সূচী অনুযায়ী প্রমোদতরীটি শনিবার (১১ জুলাই) গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তুরস্কের পর এবার মিশরে ‘সমকামী’ যাত্রীসহ জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:১১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬