ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে অপমান! যারা ইসরায়েলকে পিতৃভূমি মনে করে, তাদের সাথেই আঁতাত করতে চায় জামায়াত: রিজভী নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ মা-বাবা নেই, দুই ভাইয়ের শূন্য ঘরে ‘গোল্ডেন এ প্লাস’ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের ইতিহাস নেই: রিজভী ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গত ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াতবিএনপি খুন করছে বলে অভিযোগ তোলেন।  সম্প্রতি আন্দোলন নিয়ে শেখ হাসিনা ও হাছান মাহমুদের একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এসেছে। সোমবার (১০ আগস্ট) ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির সময় ফোনালাপটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

ফোনালাপে আন্দোলনকারীদের ওপর হত্যার দায় চাপানো এবং বিএনপিজামায়াতকে এসব ঘটনার জন্য দায়ী করার বিষয়ে কথোপকথন হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে। এরপর আন্দোলনে ছাত্র নিহত হওয়ার দায় নিয়ে কথোপকথন হয়। শেখ হাসিনার কণ্ঠে শোনা যায়, আর গুলি করে তো ছাত্র মারা হয়নি। ছাত্ররা নিজেরা নিজেরাই তো করছে। তিনি আন্দোলনকারীদের ওপর হত্যার দায় চাপানোর কথা বলেন। হাছান মাহমুদ জবাবে বলেন, আস্তে আস্তে ওই লাইনেই যেতে হবে।

ফোনালাপে শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, তিনি কেন খুনিএমন প্রশ্ন তুলে আন্দোলনকারীদের দায়ী করার বক্তব্য প্রচারের কথা বলেন। হাছান মাহমুদ জানান, পরদিন থেকেই ওই বক্তব্য প্রচার শুরু করবেন। একপর্যায়ে শেখ হাসিনা বলেন, কোটাসংক্রান্ত প্রজ্ঞাপন আদালত বাতিল করেছিল এবং সরকারই এ বিষয়ে আপিল করেছিল। পরে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাহলে তাদের খুনি বলা হবে কেন।

এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায়, খুনি তারা, এই আন্দোলনে নেমে। আর তাদের ওপর ভর করে জামায়াতবিএনপি সমস্ত খুন করছে। হাছান মাহমুদও বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াতবিএনপি মানুষ হত্যার সুযোগ পেয়েছে। শেখ হাসিনা আরও অভিযোগ করেন, আন্দোলনের সুযোগে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা

আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬