ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

এবার যুদ্ধ তীব্র করতে ইউক্রেন অভিমুখে ৫ লাখ নতুন সৈন্য সমাবেশের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি জানান, আসন্ন ২১ সেপ্টেম্বর দুমা নির্বাচনের পরই পুতিন এই পদক্ষেপ নেবেন।

সমাজের ভয়ে প্রকাশ্যভাবে না করে গোপনে এই সৈন্য সংগ্রহ করা হবে বলে তিনি উল্লেখ করেন। কম সময়ে সঠিক প্রশিক্ষণ ছাড়া বিপুল পরিমাণ সেনা মাঠে পাঠালে যুদ্ধে প্রাণহানি আরও বাড়বে বলেও তিনি অভিমত দেন।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত রাখায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ক্ষয়িষ্ণু যুদ্ধ পুতিনকে তারসর্বশেষ বিকল্পঅর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করতে পারে। তিনি উল্লেখ করেন, এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি এবং বিষয়টি নিয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী উভয় দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে, যা বেসামরিক প্রাণহানি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বিপরীতে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ কামানের গোলাবর্ষণে পাঁচজন প্রাণ হারিয়েছেন। হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতেই ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অপরদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় ১২৬টি ড্রোন নিক্ষেপ করেছে। সূত্র: নডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা

আপডেট সময় ০১:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬