ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে অপমান!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

সুদানে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভের মুখে পড়েছেন দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লন্ডনের নাইটসব্রিজ এলাকায় মাকতুম ও তার সফরসঙ্গীরা যাওয়ার সময় রাস্তার অপর পাশ থেকে এক সুদানি নাগরিক তাদের উদ্দেশে চিৎকার করে প্রতিবাদ করছেন।

প্রতিবাদকারী আমিরাতের বিরুদ্ধে সুদানের বেসামরিক মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে দেশটিতে রক্তপাত বন্ধের দাবি জানান। পাশাপাশি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

একপর্যায়ে মাকতুমের সফরসঙ্গীদের একজন ওই প্রতিবাদকারীর দিকে এগিয়ে গেলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে প্রতিবাদকারীর উদ্দেশে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায়। পরে তিনি রাস্তা পার হয়ে সরাসরি ওই ব্যক্তির মুখোমুখি হন।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস—আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত চলছে। দীর্ঘ এই যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট তৈরি হয়েছে।

আরএসএফকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সংযুক্ত আরব আমিরাত। তবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের প্রতিবেদনে আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে।

লিবিয়া, চাদ ও সোমালিল্যান্ডের বিভিন্ন রুট ব্যবহার করে আরএসএফের কাছে অস্ত্র পৌঁছানোর অভিযোগ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

এদিকে, সুদানের যুদ্ধ নিয়ে আমিরাতের ভূমিকার সমালোচনা আন্তর্জাতিক অঙ্গনেও অব্যাহত রয়েছে। লন্ডনের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সেই বিতর্কই সামনে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে অপমান!

আপডেট সময় ০৩:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬