এবার উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী এবং নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনর্শ করেছে,যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ভূখভূণ্ডে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে ।
এদিকে ‘হোয়াসং-২০’ নামের এই অত্যাধুনিক অস্ত্রটি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে জনসমক্ষে আনা হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি চালিত, যা এটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণকরে তুলেছে। কঠিন জ্বালানিতে চলা ক্ষেপণাস্ত্রগুলো তরল জ্বালানির তুলনায় অনেক দ্রুত এবং স্বল্প সময়ের নোটিশে উৎক্ষেপণ করা যায়।
এছাড়া, এগুলো সহজে স্থানান্তরযোগ্য হওয়ায় উৎক্ষেপণের আগে শনাক্ত করাও বেশ কঠিন, যা শত্রুপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে। সামরিক কুচকাওয়াজে উপস্থিত থেকে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ভাষণ দেন।
তিনি বলেন, শুধুমাত্র সামরিক শক্তি দিয়েই দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা সম্ভব। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি উল্লেখ না করলেও অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে দেশের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ডেস্ক রিপোর্ট 






















