ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা তেহরান ভুলে যায়নি, ভবিষ্যতেও ভুলবে না। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি একথা বলেন। পোস্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন বাঘাই।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা আমরা ভুলিনি এবং ভুলবও না। ঠিক যেমন আমরা দ্বিতীয় ও তৃতীয়বার চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের এবং ইসরাইলের করা জঘন্য অপরাধ ক্ষমা করব না তিনি গত বছরের জুনে এবং এই বছরের ২৮ ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্রইসরাইলের হামলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আলোচনায় ইরানের প্রতিনিধিরা তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষায় তাদের সকল শক্তি, অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করেছেন। আমাদের বয়োজ্যেষ্ঠ, প্রিয়জন এবং দেশবাসীর গভীর শোক ইরানি জাতির স্বার্থ ও অধিকার রক্ষায় জন্য আমাদের সংকল্পকে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী করেছে।

মুখপাত্র বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি এবং মহৎ ইরানি সভ্যতার প্রতি আমাদের মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে কোনো কিছুই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবং দেওয়া উচিতও নয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরান জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে এবং দেশের কল্যাণে কূটনীতিসহ সকল উপায় ব্যবহারে দৃঢ়প্রতিজ্ঞ।সূত্র: তাসনিম নিউজি এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান

আপডেট সময় ০২:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬