ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদবাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলটি স্থানীয় সময় রাত ৯টার কিছু পর ইসলামাবাদ থেকে রওনা দেয়। দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি না হওয়ায় তারা দেশ ত্যাগ করেন।

তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলও আলোচনায় ব্যর্থ হয়ে ইসলামাবাদ ছেড়ে যায়। ফলে উভয় পক্ষই কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছে।

ইসলামাবাদ টকসনামে পরিচিত এই বৈঠক শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা ধরে চলে। আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের সীমারেখা স্পষ্ট করেছিল, তবে ইরান সেই শর্ত মেনে নেয়নি। এই ব্যর্থ আলোচনার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে আবারও সংলাপের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক মহল ইঙ্গিত দিচ্ছে। তথ্যসূত্র : বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল

আপডেট সময় ০২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬