ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের

পলকের ঘাড়ে দুটি ও কোমরের ৩টি হাড় সরে গেছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে তিনি ঘাড়ে ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনজীবীদের আবেদনে পলকের এমআরআই করা হয়। এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটিসহ মোট পাঁচটি হাড় সরে গেছে।

মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী বলেন, ‘প্রিজন দুর্ঘটনার পর আমরা গত ৫ মে সিএমএম কোর্টে তার এমআরআই করার আবেদন করি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরে ৩টা হাড় যথাক্রমে এল, এল৩ ও এল৪ সরে গেছে। এ ছাড়া ঘাড়ে ২টি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ঘাড়ের সি ৫৬ এর ভিতর একটি ও সি ৬৭ এর ভিতর ডিস্কে সমস্যা দেখা গেছে

আইনজীবী আরো বলেন, ‘জুনাইদ আহমেদ পলক আগে থেকেই অসুস্থ। গত শনিবার আমি কারাগারে তার সাথে দেখা করি। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। প্রতিবেদনে ঘাড় ও কোমরে হাড় সরে গেলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করব।প্রিজনভ্যানে দুর্ঘটনার বিষয়ে পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত আমরা তা সন্দেহ প্রকাশ করছি। এটা নিয়ে কোনো তদন্ত কমিটিও হয়নি

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয়

পলকের ঘাড়ে দুটি ও কোমরের ৩টি হাড় সরে গেছে

আপডেট সময় ০৫:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬