ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল পাবনায় সড়ক দুর্ঘটনায় ছেলের বিয়ের আগের দিন মা-বাবা নিহত রুমিন ফারহানা কি গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হট্টগোল বিতরণের আগেই সরকারি ত্রাণের মেয়াদ শেষ, স্বাস্থ্যঝুঁকিতে দরিদ্ররা সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম লোডশেডিংয়ের সুযোগে ট্রান্সফরমার চুরি: ৬৫ দিনে গায়েব ২৬টি, চরম ভোগান্তিতে গ্রাহকেরা বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

ইউনূসের সাক্ষাৎ অনুরোধে সাড়া দেননি স্টারমার, ‘চুরি হওয়া অর্থ’ ফেরত চায় ঢাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ১০৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানালেও, এখন পর্যন্ত সাড়া পাননি। শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে ব্রিটিশ সরকারের সমর্থন চেয়ে তিনি এই সফরে গেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, যুক্তরাজ্যে রাখা ‘চুরি হওয়া অর্থ’ উদ্ধারে ব্রিটিশ সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে। তিনি জানান, কিয়ার স্টারমারের সঙ্গে তাঁর কোনো সরাসরি যোগাযোগ হয়নি, তবে আশা প্রকাশ করেন যে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত সহযোগিতা করবে।

যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, স্টারমারের এখন ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে তাঁরা মন্তব্য করতেও রাজি হননি। ইউনূস বলেন, ব্রিটিশ সরকার ইতিমধ্যে কিছু সহায়তা করলেও, তিনি চান আরও সক্রিয় ভূমিকা।

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই দুর্নীতির তদন্তে যুক্তরাজ্যে চাপ বাড়তে থাকে, যা কিয়ার স্টারমারের লেবার পার্টির জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

এই দুর্নীতির অভিযোগেই স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক পদত্যাগে বাধ্য হন। আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠে, যদিও তিনি তা অস্বীকার করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান

ইউনূসের সাক্ষাৎ অনুরোধে সাড়া দেননি স্টারমার, ‘চুরি হওয়া অর্থ’ ফেরত চায় ঢাকা

আপডেট সময় ০৮:৪৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫