ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

‘কিসাসই’ এসব কসাইয়ের জন্য সমাধান: শায়খ আহমাদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সহিংসতার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো ঘটনার নাম উল্লেখ করেননি, তবে স্ট্যাটাসের ভাষা দেখে অনেকেই মনে করছেন, তিনি ইঙ্গিত করেছেন রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ হত্যাকাণ্ড এবং চাঁদপুরে এক ইমামের উপর চাপাতি হামলার দিকে।

শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়াড ফেসবুক পোস্টে লেখেন, ‘কিসাসই এসব কসাইয়ের সমাধান।’ স্ট্যাটাসের কমেন্ট বক্সে আরও লেখেন, ‘কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। কেন কুরআনে কিসাসের কথা বলেছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি।’

তিনি আরও বলেন, ‘এ ধরণের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করা যায়, তবে অপরাধপ্রবণতা কমবে। কিন্তু প্রচলিত বিচার পদ্ধতিতে বছরের পর বছর মামলা চললে এবং আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে গেলে এই ধরণের অপরাধ কখনো কমবে না।’ প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়।

এছাড়া শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর ইমাম মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন বিল্লাল হোসেন নামে এক মুসল্লি। জানা যায়, ইমামের জুমার খুতবা পছন্দ না হওয়ায় নামাজ শেষে ওই মুসল্লি এই বর্বর হামলা চালান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট

‘কিসাসই’ এসব কসাইয়ের জন্য সমাধান: শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ১০:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫