ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

হরমুজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, আলোচনাও এগোচ্ছে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগত এই জলপথটি এখন যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তা ও চলাচল নিয়ন্ত্রণে মার্কিন সামরিক বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এরই মধ্যে অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এছাড়া তিনটি জাহাজ অচল এবং দুটি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে সংস্থাটি।

তবে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের অবস্থান এখনো কঠোর। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত পূরণ না করা পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে। এসব শর্তের মধ্যে যুদ্ধ বন্ধ এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ ছাড়ের বিষয়ও রয়েছে।

অন্যদিকে, কাতারও জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অগ্রসর হচ্ছে। ফলে একদিকে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

হরমুজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, আলোচনাও এগোচ্ছে: ট্রাম্প

আপডেট সময় ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬