ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে? লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ পদত্যাগ করছেন মির্জা ফখরুল রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন

তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার ইরানের হুমকির মুখে সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর অনুরোধে আঙ্কারা থেকে বিমান পরিবর্তন করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আমাকে অন্য একটি বিমানে যাওয়ার অনুরোধ করেছিল, তাই আমি তাই করেছি। তারা যা বলে আমি তাই করি।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ৮ জুলাই ২০২৬ তারিখে তুরস্কের আঙ্কারা বিমানবন্দরে ক্যামেরার সামনে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর ট্রাম্পকে গোপনে একটি ক্যাটারিং ট্রাকে করে সি৩২এ নামের ছোট সামরিক বিমানে নেওয়া হয়। একই সময়ে ডিকয় হিসেবে মূল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিক ও কর্মীদের নিয়ে যাত্রা বজায় রাখা হয়, যার বিষয়ে ট্রাভেলিং সাংবাদিকরা কিছুই জানতেন না।

ইরানি হুমকির ধরন জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি বিস্তারিত কিছু জিজ্ঞাসা করেননি, কারণ তাকে নিয়মিত বিভিন্ন হুমকি দেওয়া হয়। তিনি নিজেকে একজনগুরুত্বপূর্ণ প্রেসিডেন্টউল্লেখ করে বলেন, নিষ্ক্রিয় প্রেসিডেন্টদের কেউ হুমকি দেয় না, তবে ছয় বছরের শাসনামলে অসামান্য কাজ করায় তার ওপর হুমকি বেশি। এসব হুমকি নিয়ে তিনি মোটেই চিন্তিত নন বলেও জানান।

যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাতময় পরিস্থিতির বিষয়ে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, তিনি ইরানকে বিন্দুমাত্র বিশ্বাস করেন না কারণ তারা প্রতিনিয়ত মিথ্যা বলেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালানো দেশটি এখন আর শক্তি দেখাতে পারছে না বলে তিনি উল্লেখ করেন। সূত্র:  এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প

আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬