ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জেলেনস্কির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

চলমান রাশিয়াইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, ‘আমরা আমাদের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে হস্তান্তর করেছি।জেলেনস্কি মনে করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করতে পারে এবং যুদ্ধ সমাপ্তির প্রস্তুতি নেওয়ার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

রাশিয়াইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে পদার্পণ করার প্রেক্ষাপটে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা স্থগিত থাকার মধ্যে এই নতুন প্রস্তাবের কথা সামনে এল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ তিন দফা শান্তি আলোচনায় অংশ নিলেও মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত ও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ সরে যাওয়ায় সেই আলোচনা থমকে যায়।

ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের তথ্য উদ্ধৃত করে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও দাবি করেন, সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরপরই রাশিয়া বিপুলসংখ্যক নতুন সেনা তলবের পরিকল্পনা করছে। তিনি জানান, নির্বাচনের পর চলতি বছরের শেষ নাগাদ কয়েক লাখ এবং আগামী বছর সমপরিমাণ নতুন রুশ সেনাকে দ্রুত গতিতে যুদ্ধে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

এর আগে ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সামরিক মোতায়েনের অনুমোদন দিলে ৩ লাখ সেনা রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল। তবে রাশিয়ার পক্ষ থেকে পুনরায় সেনা মোতায়েনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ মার্চ মাসে জানান, নতুন সেনা সমাবেশ এজেন্ডায় নেই। পাশাপাশি গত মাসে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহসভাপতি দিমিত্রি মেদভেদেভ বলেন, দেশে নতুন করে সেনা ডাকার কোনো প্রয়োজন নেই এবং এই সংক্রান্ত বক্তব্যগুলো অপপ্রচার ও ভিত্তিহীন। সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জেলেনস্কির

আপডেট সময় ০৩:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬