ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বিমানবাহী রণতরীতে সংঘর্ষে ৭ নৌসেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এতে সাতজন মার্কিন নৌসেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় এর নৌসেনাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এমন পরিস্থিতিতে তাদের পরিবারের সদস্যরাও জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েনের প্রতিবাদ করেন। এই পরিস্থিতিতে ক্রুদের অভিযোগ ও অসন্তোষ নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে নৌসেনাদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।

পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে ওই সূত্র দাবি করেছে। সংঘর্ষে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   ঘটনার পরও রণতরীটির ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করাই রণতরীটির প্রধান মিশন বলে দাবি করা হয়েছে। এ ছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ একটানা সমুদ্র মোতায়েন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে জুলাইয়ে ওমানে স্বল্প সময়ের জন্য এটি বিরতি নিয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন বিমানবাহী রণতরীতে সংঘর্ষে ৭ নৌসেনা নিহত

আপডেট সময় ০৩:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬