ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

আক্ষেপে ইমাম, স্বস্তিতে পাকিস্তান: লাহোর টেস্টের প্রথম দিনে চালকের আসনে স্বাগতিকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

আক্ষেপ আর স্বস্তির মিশেলে দিন কাটাল পাকিস্তান। লাহোর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়েও ব্যর্থ হলেন ওপেনার ইমাম-উল-হক। শুরুতেই ৩ উইকেট হারিয়ে নাটকীয় ধসের মুখে পড়লেও শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের জোড়া ফিফটি ও অবিচ্ছিন্ন শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

রোববার গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার প্রথম ওভারেই আবদুল্লাহ শফিক (২) ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে ইমাম-উল-হক ও শান মাসুদের ১৬৩ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শান করেন ৭৬ রান, আর ইমাম থামেন ৯৩ রানে—সেঞ্চুরির আক্ষেপে।

এরপর এক ওভারেই সৌদ শাকিল ও অধিনায়ক বাবর আজম (২৩) আউট হয়ে যায় পাকিস্তান, স্কোরবোর্ডে ১৯৯ রানে ৫ উইকেট। কিন্তু সেখান থেকেই রিজওয়ান (৬২*) ও সালমান (৫২*) দলকে টেনে নিয়ে যান ৩১৩ রানে।

প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ৩১৩ রানে স্বস্তিতে দিন শেষ করে পাকিস্তান, আর দক্ষিণ আফ্রিকা খুঁজছে ফেরার পথ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আক্ষেপে ইমাম, স্বস্তিতে পাকিস্তান: লাহোর টেস্টের প্রথম দিনে চালকের আসনে স্বাগতিকরা

আপডেট সময় ০৭:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫