ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বোরকা ছাড়া হাসপাতালে প্রবেশের অনুমতি নেই আফগান নারীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে তালেবান কর্তৃপক্ষ নতুন করে নারীদের জন্য কঠোর পোশাক বিধি জারি করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, এখন থেকে নারী রোগী, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের জন্য বোরকা পরা বাধ্যতামূলক

সংস্থাটির আফগানিস্তান প্রকল্প ব্যবস্থাপক সারা চাতো বলেছেন, “এই বিধিনিষেধ নারীদের জীবনে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করছে। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনীয় নারীরাও হাসপাতালে ঢুকতে পারছেন না।” এমএসএফ জানিয়েছে, নতুন বিধি কার্যকর হওয়ার পর প্রথম কয়েক দিনে জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

তালেবান সরকারের মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে স্থানীয় নারী অধিকারকর্মীরা জানিয়েছেন, বাস্তবে হাসপাতাল, স্কুল ও সরকারি অফিসে প্রবেশের জন্য বোরকা পরা বাধ্যতামূলক।

তালেবান ১৯৯০-এর দশকে প্রথম ক্ষমতায় থাকাকালেও নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করেছিল। ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নারী অধিকার কঠোরভাবে সীমিত হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ কর্মক্ষেত্র এবং মাধ্যমিক শিক্ষায় নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা জাতিসংঘ “লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য” হিসেবে উল্লেখ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

বোরকা ছাড়া হাসপাতালে প্রবেশের অনুমতি নেই আফগান নারীদের

আপডেট সময় ১১:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫