ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত ১৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার মার্গুদেবী মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যায় ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই ঘটনা ঘটেছে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত ১৪

আপডেট সময় ১০:৩২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬