ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

জামালপুরে একজনকে ছুরিকাঘাত করে হত্যা, আরেকজনকে গলাকাটা অবস্থায় উদ্ধার   

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১০০৮ বার পড়া হয়েছে

এম আর সাইফুল, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে রাতের আধারে নিজ বাড়ীতে মাসুদ প্রামানিক (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা ও রুবেল প্রামানিককে (২০) গলা কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলতাফুরের সৌদি প্রবাসী ছেলে  দেশে ফেরার কথা। প্রবাসীকে আনার জন্য তার পরিবার শুধুমাত্র রুবেলকে বাড়ীতে রেখে ঢাকা বিমানবন্দরে যান। শনিবার দিবাগত রাত ১১টার দিকে রুবেল প্রামানিক বাড়ীতে একা হলে তার ভাতিজা মাসুদ প্রামানিককে ডেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার বেলা বেড়ে গেলেও দুইজন ঘুম থেকে না উঠায় দরজা ভেঙে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় মাসুদের মরদেহ দেখতে পান ও গলাকাটা অবস্থায় আহত রুবেলকে  উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে পাঠায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে আরেকজনকে গলা কেটে আহত করেছে। এবিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

জামালপুরে একজনকে ছুরিকাঘাত করে হত্যা, আরেকজনকে গলাকাটা অবস্থায় উদ্ধার   

আপডেট সময় ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫