ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

ঝালকাঠিতে এনসিপির পথসভা: “জুলাই সনদ বাস্তবায়ন ও মাফিয়াতন্ত্রের অবসান চাই”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই এনসিপি মাঠে নেমেছে। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার এনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”

রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপড়িয়া পট্টি এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “একটি সফল গণঅভ্যুত্থানের পরও আমরা যেন আবার পুরোনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানিং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।” তিনি বলেন, “আমরা এই ভয়ভিত্তিক সংস্কৃতির পরিবর্তন চাই এবং গণতন্ত্রের পক্ষে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই।”

তিনি ঝালকাঠির জনসভায় উপস্থিত সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আবারও ঝালকাঠি আসার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এবং যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। বক্তারা সবাই আওয়ামী শাসনামলে দেশে রাজনৈতিক নিপীড়ন, রাষ্ট্রীয় দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

ঝালকাঠিতে এনসিপির পথসভা: “জুলাই সনদ বাস্তবায়ন ও মাফিয়াতন্ত্রের অবসান চাই”

আপডেট সময় ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫