ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামমন্দির ইস্যুতে আলোচিত হরিদাস তরণী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস—এবার গ্রেফতার হয়েছেন মানি লন্ডারিং মামলায়।

সিআইডি জানিয়েছে, রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মানি লন্ডারিং মামলায় রোববার রাতে পলাশবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তবে মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এটাই প্রথম নয়। এর আগে ২০২২ সালেও প্রতারণার একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন হরিদাস চন্দ্র তরণী দাস।

উল্লেখ্য, চলতি বছর গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। পরে স্থানীয় মন্দির কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বিবেচনায় রেখে নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়। সেই সময় তারা জানিয়েছিল, কোনো পক্ষের চাপ নয়, বরং সব সম্প্রদায়ের পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির মহাসচিব পদে আলোচনায় ২ নেতা

রামমন্দির ইস্যুতে আলোচিত হরিদাস তরণী আটক

আপডেট সময় ০১:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬