ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সরে গেল মার্কিন ডেস্ট্রয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার। পরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে যুদ্ধজাহাজটি সরে যায় বলে বুধবার (১৩ আগস্ট) চীনের সামরিক বাহিনী দাবি করেছে। তবে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। গত কয়েক বছরের মধ্যে দক্ষিণ চীন সাগরে এটি মার্কিন সামরিক বাহিনীর প্রথম প্রবেশ। বেইজিং সবসময়ই সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের সীমানার মধ্যে দাবি করে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বীপ ও আশপাশের অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে আছে।

প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের বার্ষিক সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ স্কারবোরো শোল দীর্ঘদিন ধরেই কৌশলগত উত্তেজনার কেন্দ্র। এর আগে সোমবার চীনের উপকূলরক্ষী জানিয়েছিল, তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজ সরাতে “প্রয়োজনীয় ব্যবস্থা” নিয়েছে। ফিলিপাইনের দাবি, এই কর্মকাণ্ডের ফলে দুটি জাহাজের সংঘর্ষ ঘটে এবং চীনা জাহাজগুলো ইচ্ছাকৃতভাবে স্কারবোরো শোলের কাছে তাদের পৌঁছানো রোধ করেছে।

অঞ্চলটির মালিকানা বিরোধ নিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে, ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে চীনের দাবি আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন। তবে চীন সেই রায় মানেনি।

সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সরে গেল মার্কিন ডেস্ট্রয়ার

আপডেট সময় ১১:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫