ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

মার্কিন ক্ষেপ/ণাস্ত্র পেলেই রাশিয়ায় হা’ম’লা চালাবেন জেলেনস্কি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

রাশিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনীয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ চেয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চাহিদার অনুপাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাওয়া গেলে রাশিয়ার ব্যালিস্টিক হামলা ঠেকাতে সক্ষম হবে কিয়েভ।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় অস্ত্রের মাত্র ১০ শতাংশ বর্তমানে ইউক্রেনের হাতে রয়েছে। গত বছরের তুলনায় এ বছর দেশটির ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় আড়াই গুণ কমেছে। বিপরীতে একই সময়ে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কির ভাষ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২২ সালের এপ্রিলের পর চলতি বছরের জুলাই ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাসগুলোর একটি। তাই যুক্তরাষ্ট্রের মজুত থেকে মাত্র ৫ শতাংশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলেও আসন্ন শীতে তা সাধারণ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকট আরও তীব্র হয়েছে। এর প্রভাব পড়েছে ইউক্রেনের ওপরও। প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে ন্যাটোর আঙ্কারা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিজস্বভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

মার্কিন সহায়তা বাড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকা চান জেলেনস্কি। তবে ডনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অবশিষ্ট ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিয়ে কোনো শান্তিচুক্তি করা সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।

একই সঙ্গে ন্যাটোর কোনো ছোট বাল্টিক সদস্য রাষ্ট্রে হামলা চালিয়ে বড় ধরনের সাফল্য অর্জনের চেষ্টা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করতে পারেন—পশ্চিমা দেশগুলোর এমন আশঙ্কার সঙ্গেও একমত হয়েছেন জেলেনস্কি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

মার্কিন ক্ষেপ/ণাস্ত্র পেলেই রাশিয়ায় হা’ম’লা চালাবেন জেলেনস্কি

আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬