ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

নতুন গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার সময় পড়লেন পুকুরে, নারীর করুণ মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গে ড্রাইভিং শিখতে গিয়ে নতুন গাড়ি নিয়ে পুকুরে পড়ে প্রাণ হারিয়েছেন সুমিত্রা দাস নামে এক নারী। বুধবার (১২ আগস্ট) রাজ্যটির রাজধানী কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় এ ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি হিসেবে গাড়ি চালানোর অনুশীলন করার সময় সুমিত্রা দাস এই দুর্ঘটনার শিকার হন। মূলত গাড়ি চালানোর অনুশীলনের সময় ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দেন তিনি এবং এতে করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যান ৪২ বছর বয়সী এই নারী। স্থানীয় এক বাসিন্দা জানান, সুমিত্রা দাস তার মেয়েকে স্কুটারে করে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই গ্যারেজ থেকে স্বামীর হুন্ডাই ইয়ন গাড়িটি বের করেন। একপর্যায়ে গাড়ি চালানোর অনুশীলনের সময় হঠাৎ সেটি পুকুরে পড়ে যায়।

পরে গাড়িটি পুরোপুরি পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য অনেক চেষ্টা করা হলেও সুমিত্রাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এক ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালানোর পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা পুকুর থেকে গাড়িটি তুলে আনেন। গাড়িটি পানি থেকে তোলার পর ভেতরে সুমিত্রার মরদেহ পাওয়া যায়। তার মুখ ছিল গাড়ির পেছনের দরজার দিকে এবং পা ছিল স্টিয়ারিংয়ের কাছে। এতে ধারণা করা হচ্ছে, গাড়িটি পানিতে ডুবে যাওয়ার সময় তিনি বের হওয়ার চেষ্টা করেছিলেন।

পুলিশ সূত্র জানায়, সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে তিনি গাড়ি চালানোর অনুশীলন করছিলেন। পুলিশের ভাষ্য, গাড়ি চালানোর সময় অনভিজ্ঞ সুমিত্রা ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দেন। এতে গাড়িটি দ্রুতগতিতে পুকুরের মাঝখানে চলে গিয়ে পানিতে পড়ে যায়। সুমিত্রার মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

নতুন গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার সময় পড়লেন পুকুরে, নারীর করুণ মৃত্যু

আপডেট সময় ০১:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬