ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিদেশে চিকিৎসা শেষে প্রায় ছয় মাস পর দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাঠমান্ডুতে ফেরেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেউবার দেশে ফেরার খবর পেয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সড়কে শত শত সমর্থক জড়ো হন। নেপালি কংগ্রেসের এই বর্ষীয়ান নেতাকে স্বাগত জানান তারা। এ সময় হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন দেউবা।

৮০ বছর বয়সী দেউবা গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য নেপাল ছাড়েন। এর দুই মাস পর, গত এপ্রিলে অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপালের পুলিশ। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

নেপালে তরুণদের নেতৃত্বে আন্দোলনের পর ক্ষমতাসীন সরকারের পতন এবং নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, দেউবার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থপাচার তদন্ত বিভাগ। সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় দেশে ফেরার সময় বিমানবন্দর ও তার শোভাযাত্রায় নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেউবার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত বছরের তরুণদের নেতৃত্বাধীন প্রাণঘাতী আন্দোলনের পর দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। নির্বাচনে তরুণদের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে জয় পান বালেন্দ্র শাহ।

ক্ষমতায় এসে শাহর সরকার পুরোনো রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এরই ধারাবাহিকতায় গত মার্চে ২০২৫ সালের তরুণদের আন্দোলন দমনে সহিংসতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হলেও তরুণদের ওই আন্দোলন পরে দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেন। দেউবার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

আন্দোলনের সময় দেউবার বাসভবন থেকে বিপুল পরিমাণ অর্থের বান্ডিল উদ্ধারের দাবি ওঠে। তবে তদন্ত কমিশনের কাছে দেওয়া জবানবন্দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ভুয়া ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন দেউবা। তার বাড়ি ও অন্যান্য সম্পত্তি থেকে কথিত অর্থ উদ্ধারের বিষয়টি আরও তদন্তের সুপারিশ করেছে কমিশন।

এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া নেপালি কংগ্রেসের তিন দিনব্যাপী সম্মেলনে দেউবার অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬