ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে ৩ শর্ত বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

বন্দি বিনিময় উপলক্ষ্যে গাজা সীমান্তে হাজারো মানুষের ভিড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সীমান্তে ভিড় করেছেন হাজার হাজার ইসরাইলি ও ফিলিস্তিনি। খবর টাইমস অব ইসরাইলের।

আজ সোমবার সকালে ইসরাইলি জিম্মিদের কয়েকটি পরিবার তাদের প্রিয়জনদের মুক্তির প্রস্তুতির জন্য গাজা সীমান্তের কাছে প্রতিরক্ষা বাহিনীর রেইম ঘাঁটিতে রওনা হয়। ঘাঁটির ঠিক বাইরের রাস্তায় জড়ো হয়েছেন অনেকে। পাশাপাশি তেলআবিবের হোস্টেজেস স্কয়ারে জড়ো হয়েছেন হাজার হাজার ইসরাইলি।

গাজায় বন্দি বিনিময় শুরু, প্রথম ধাপে ৭ জনের মুক্তিগাজায় বন্দি বিনিময় শুরু, প্রথম ধাপে ৭ জনের মুক্তি
এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসে জড়ো হচ্ছেন ফিলিস্তিনিরা। প্রিয়জনের মুক্তির অপেক্ষায় রয়েছেন তারা। শত শত মুক্ত ফিলিস্তিনি শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

হামাস ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। এরইমধ্যে প্রথম দফায় সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। জিম্মিদের বিনিময়ে ইসরাইলে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বন্দিদের মধ্যে ২২ শিশুও রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দি বিনিময় উপলক্ষ্যে গাজা সীমান্তে হাজারো মানুষের ভিড়

আপডেট সময় ১২:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫