মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা দেশত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, ফরাস্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে একটি চুক্তির পর ফরাসি সামরিক বিমানে করে তাকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো সোমবার রয়টার্সকে নিশ্চিত করেছেন, "প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। আমরা প্রেসিডেন্সি কর্মীদের ফোন করেছি এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ ছেড়ে গেছেন।" রাজুয়েলিনার বর্তমান অবস্থান অজানা বলেও তিনি জানান। একটি সামরিক সূত্রও রয়টার্সকে নিশ্চিত করেছে যে রাজুয়েলিনা রবিবার ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে গেছেন।