ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কারাগার থেকে ১৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই বন্দিদের স্থানান্তর করা হয়েছে।

মুক্তি প্রাপ্ত বন্দিদের দুটি দলে ভাগ করা হয়েছে। প্রথম দলকে ইসরায়েলের ওফার কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়েছে। দ্বিতীয় দলকে কেটজিওট কারাগার থেকে দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোমে পাঠানো হয়েছে, যা গাজার সীমান্ত ক্রসিংগুলির একটি।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের গাজার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হচ্ছে।