ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আজ জারি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করতে বহুল প্রতীক্ষিত আদেশ আজ জারি হচ্ছে। দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দেবেন। এর পরপরই আনুষ্ঠানিকভাবে আদেশটি জারি করা হবে।

এর আগে সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই আদেশের খসড়া পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই আদেশের ভিত্তিতেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলগুলোর মধ্যে বিরোধ মেটাতে আদেশে এক ধরনের ভারসাম্য আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখনো উত্তপ্ত। বুধবারও বিএনপি ও জামায়াতের বক্তব্যে পারস্পরিক বিরোধী অবস্থান দেখা গেছে। সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ আটটি ইসলামি দল। সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।

সরকার ভারসাম্য বজায় রাখতে কয়েকটি প্রস্তাব বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন, আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, এবং গণভোটের ব্যালটে একাধিক প্রশ্ন রাখা। এছাড়া ঐকমত্য কমিশনের দেওয়া ২৭০ দিনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হতে পারে।

উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নে গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ সরকারকে জমা দেয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তীব্র হওয়ায় সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। ফলে বিষয়টি প্রধান উপদেষ্টার ওপর ন্যস্ত হয়। বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজকের ভাষণের মাধ্যমে ষষ্ঠবারের মতো জাতির উদ্দেশে বক্তব্য রাখতে যাচ্ছেন ড. ইউনূস। দায়িত্ব গ্রহণের পর তিনি এর আগে পাঁচবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন—যেখানে তিনি রাষ্ট্র সংস্কার, নির্বাচনকালীন সময়সূচি ও জাতীয় ঐক্যের রূপরেখা তুলে ধরেছিলেন।

আজকের ভাষণ ও আদেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে আগ্রহের শীর্ষে রয়েছে প্রশ্নটি—জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন পথে পরিচালিত করবে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

আজ জারি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ

আপডেট সময় ০৯:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫