ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প “যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির শর্ত জানে না ইসরায়েল: নেতানিয়াহু” লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর আওয়ামী নেতা-কর্মীদের ডিম নিক্ষেপ ধর্ষণ মামলায় নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

ইসরাইলের সঙ্গে গোপন আঁতাত ক্ষমার অযোগ্য, আমিরাতকে হুমকি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কোনো উস্কানি ছাড়াই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর তাদের সঙ্গে ইরানের টানা ৪০ দিন যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যেই গোপনে ও লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের সঙ্গে আমিরাতের গোপন আঁতাত ক্ষমার অযোগ্য বলে হুমকি দিয়েছে ইরান।

বুধবার (১৩ মে) নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। যদিও আমিরাত তার দাবি অস্বীকার করেছে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এ গোপন সফরের ব্যাপারে তারা আগে থেকে জানতেন।

তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমার অযোগ্য। এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন। যা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই আমাদের নেতাদের জানিয়েছিল।

তিনি বলেন, ইরানের মহান মানুষদের সঙ্গে শত্রুতা বোকার খেলা। ইসরাইলের সঙ্গে গোপন আঁতাত করা ক্ষমার অযোগ্য। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইসরাইলের সঙ্গে এসব আঁতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এদিকে নেতানিয়াহুর সফরের দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমিরাত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সফরের কথা বলা হচ্ছে এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক এ ধরনের লুকানো সফরের ওপর ভিত্তি করে নয়। যুদ্ধ চলার সময় আমিরাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে। যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

নেতানিয়াহুর সফরের কথা অস্বীকার করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমিরাত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলছে, ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সবকিছু অতিপরিচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই হয়। ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক অস্চ্ছ বা অনানুষ্ঠানিক কোনো কিছুর ওপর ভিত্তি করে নয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল। সূত্র: টাইমস অব ইসরাইল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

ইসরাইলের সঙ্গে গোপন আঁতাত ক্ষমার অযোগ্য, আমিরাতকে হুমকি ইরানের

আপডেট সময় ১১:২৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬