ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সমুদ্রের পানিতে মিলল ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই  ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইংরেজি ও গণিত ফেলের হার বাড়িয়ে দেয়: ঢাকা বোর্ডের চেয়ারম্যান ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দয়ের ‘মা আর মনে হয় দেখা হবে না’, মৃত্যুর আগে অডিও বার্তা পাঠান প্রমাণিক শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস রাষ্ট্রপতি হলে ফখরুল, বিএনপির পরবর্তী মহাসচিব হচ্ছেন রিজভী স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে গোল উদযাপন করতে গিয়ে আহত ব্রাজিলিয়ান ফুটবলার, পরে জানলেন গোলই হয়নি!

‘সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়াবেন না’—ড. ইউনূসকে পিনাকী ভট্টাচার্যের সতর্কবার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সতর্ক করে অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে কখনো অবস্থান নেওয়া উচিত নয়। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

পিনাকী বলেন, “ড. ইউনূসের প্রতি এটি একটি সতর্ক বার্তা। বাংলাদেশের সাধারণ মুসলিম সমাজ তাঁর পাশে দাঁড়িয়েছে সমস্ত সমর্থন ও আত্মিক শক্তি নিয়ে। এই শক্তির ভালোবাসাকে উপেক্ষা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।”

নারী নীতির প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য বলেন, “আমরা নারী নীতির পুরো খসড়া পড়িনি। তবে যে ট্রেলার বা নমুনা দেখেছি, তাতেই দেশের সাধারণ মানুষ শঙ্কিত।”

তিনি আরও বলেন, “আমি আশা করি, অধ্যাপক ইউনূস দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতি ও মূল্যবোধকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন।”

নারী নীতির খসড়ার কিছু অংশ নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কিছু বিষয় থাকতে পারে। এ অবস্থায় অধ্যাপক ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য নীতিনির্ধারকদের প্রতি জনমতের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন নারী উন্নয়ন নীতি প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে, যা নানা মহলে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের পানিতে মিলল ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই 

‘সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়াবেন না’—ড. ইউনূসকে পিনাকী ভট্টাচার্যের সতর্কবার্তা

আপডেট সময় ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫