ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৪ জুন) ভোরে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবির আওতাধীনে ঠাকুরগাঁওয়ের চাপসার বিওপি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয়া হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি জানায়, ভোররাতে বিএসএফ সীমান্তের কাছাকাছি এসে ওই ২৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৭ জন শিশুও রয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তারা।

বিজিবি জানায়, আটক কৃতদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

আপডেট সময় ০৬:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫