ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল

ইরানিদের বিদ্রোহে উসকানি নেতানিয়াহুর, বললেন—“নিপীড়ক শাসকগোষ্ঠীকে নামানোর সময় এসেছে”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

ইরানে চলমান উত্তেজনার মধ্যে দেশটির কট্টর ইসলামপন্থি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ জনগণকে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান।

নেতানিয়াহু বলেন, “গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসকগোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে, তাদেরকে নামানোর সময় এসেছে। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন। নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হোন, আওয়াজ তুলুন।”

তিনি আরও বলেন, “ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি, তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয়। আমাদের অভিযান ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে।”

উল্লেখ্য, একই দিন ভোররাতে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ) ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায়। এতে অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের অন্তত ১০০টি সামরিক ও পরমাণু স্থাপনা। বার্তা সংস্থা এএফপি জানায়, এই হামলার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে বিপর্যস্ত করতে চায় ইসরায়েল।

ইরান এ হামলার জবাবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামক প্রতিশোধমূলক সামরিক অভিযানে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে একজন নিহত এবং অন্তত ৪১ জন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের প্রতিরক্ষা বাহিনী তাদের পাল্টা অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’। দেশটির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই সংঘাত চলমান থাকলে তা পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের দিকে গড়াতে পারে।

সূত্র : আরটি, এএফপি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ইরানিদের বিদ্রোহে উসকানি নেতানিয়াহুর, বললেন—“নিপীড়ক শাসকগোষ্ঠীকে নামানোর সময় এসেছে”

আপডেট সময় ১২:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫