ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল

ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৮১৬ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলি আগ্রাসনে আরও দুই জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আক্রমণে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল মেহেদী রব্বানী এবং জেনারেল গোলামরেজা মেহরাবি শহীদ হয়েছেন।

মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, গতকাল শুক্রবার রাতভর ইহুদিবাদি সরকার তেহরান এবং এর কাছাকাছি, পাশাপাশি ইরানের অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। হামলার সময় আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি বাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপরও হামলা চালায়।

এই হামলায় নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত

আপডেট সময় ০৪:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫