ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৩৪৭৯ বার পড়া হয়েছে

এবার ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার গাজা থেকেও ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিট থেকে গাজার আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়।

সেনাবাহিনীর দাবি, এদিন ছোড়া দুটি রকেট খোলা একটি স্থানে পড়েছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই রকেট হামলা ঘটে এমন এক সময়ে, যখন পুরো অঞ্চল জুড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলে। ওই উত্তেজনার মধ্যেই গাজা থেকে এই হামলা হয় বলে মনে করছে তেল আবিব।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার প্রশংসা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, “ইরান প্রমাণ করেছে, কেউ যদি আগ্রাসন চালায়, তবে তা বিনা জবাবে ছাড় পায় না।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের উচ্চপ্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাদের ভেতরে প্রবেশ করেছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই প্রতিক্রিয়ার মাধ্যমে ইরান একটি কড়া বার্তা দিয়েছে—যে হামলা করবে, তাকে এর মূল্য দিতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম

ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ!

আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫