ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু  ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর

তেহরানের দাবি: তিন ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত, দুই পাইলট আটক; অস্বীকার করছে তেলআভিভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের তিনটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেই সঙ্গে দুজন ইসরায়েলি পাইলটকে আটক করার কথাও জানিয়েছে তেহরান।

এই দাবিটি এসেছে ইসলামিক রিপাবলিক অব ইরানের অফিশিয়াল টুইটার (এক্স) অ্যাকাউন্ট থেকে। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, শনিবার সর্বশেষ একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, এর আগের দিন ভূপাতিত করা হয় আরও দুটি।

সামরিক সূত্রের দাবি অনুযায়ী, তিনটি বিমানের পাইলটদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং বাকি দুজন বর্তমানে ইরানের হেফাজতে রয়েছেন। তবে তাদের পরিচয় কিংবা কোন অঞ্চলে তারা আটক হয়েছেন, তা বিস্তারিত জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

এই ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। চায়না ডেইলির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইডিএফ একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেছে।

এদিকে, আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ সূত্র থেকে এখনো পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, ইরান হয়তো একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, আবার কেউ বলছেন এ ধরনের ঘটনা ঘটলে উপগ্রহচিত্র বা পশ্চিমা গণমাধ্যমে তৎক্ষণাৎ প্রমাণ উঠে আসতো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী

তেহরানের দাবি: তিন ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত, দুই পাইলট আটক; অস্বীকার করছে তেলআভিভ

আপডেট সময় ০৭:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫