ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ করলেন সিএনজি চালকরা ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান বিষধর সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে বিপদে জাপান প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর…

পরীক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সারাদেশে সংগঠনটির নেতাকর্মীদের পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নৈতিক সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ও দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। যাতায়াত সংকট, শিক্ষাসামগ্রী নষ্ট হওয়া এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াকে তারা বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরীক্ষার্থীদের উত্থাপিত দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সংশ্লিষ্ট সব পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে একই সঙ্গে তারা নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্পষ্ট করেছে, কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর বা জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার

পরীক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট সময় ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬