ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ করলেন সিএনজি চালকরা ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান বিষধর সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে বিপদে জাপান প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর…

চট্টগ্রাম বোর্ড ছাড়া পরীক্ষা চলবে যথাসময়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং শিক্ষামন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত থাকলেও অন্য সব বোর্ডে পরীক্ষা যথারীতি চলবে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীদের দুর্ভোগের দায়ে জবাবদিহির দাবি জানান।

বিক্ষোভের কারণে সায়েন্সল্যাব ও উত্তরা এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা, জলাবদ্ধতা ও দীর্ঘ যানজটের বাস্তবতা বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার

চট্টগ্রাম বোর্ড ছাড়া পরীক্ষা চলবে যথাসময়ে

আপডেট সময় ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬