ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

এইচএসসি শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ্ছে: হামিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

এবার এইচএসসি শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক জিএস প্রার্থী ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে হামিম লিখেন, এইচএসসি শিক্ষার্থী ছোট ভাইবোনদের বলবকাল থেকে দেখছি তোমাদেরকে একদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন বিভিন্নভাবে উসকাচ্ছে মিছিলমিটিংয়ের জন্য। কারো পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। গতকালকে পরীক্ষাটি দুর্যোগের মধ্যে নেয়া উচিত হয়নি এটা যেমন সত্য, একইভাবে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সকল পরীক্ষার্থী তাদের পরীক্ষা সম্পন্ন করেছেন এটাও সত্য।

তিনি লিখেন, সুযোগ পেলেই এখনও যারা গত ১.৫ বছর রাস্তা অবরোধ্ করেছে আজকেও তারাই উস্কে দিয়ে রাজনৈতিক ফয়দা লুটতে চায়। সুতরাং, বড়ভাই হিসেবে অনুরোধ থাকবেতোমাদের সাথে অন্যায় হলে তার প্রতিবাদ আমি করবই। একইভাবে তোমাদেরকে যেন কেও অন্যায়ে যুক্ত করতে না পারে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এটিও খেয়াল রাখবে। সকলে সুন্দর প্রস্তুতি নিয়ে এইচএসসি বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করার অনুরোধ রইল।

প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪

এইচএসসি শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ্ছে: হামিম

আপডেট সময় ০১:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬