ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

যুক্তরাষ্ট্র হবে হরমুজের ‘অভিভাবক’, দিতে হবে প্রচুর অর্থ: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই কৌশলগত জলপথটি রক্ষার দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র এবং এর বিনিময়ে দেশটিকে পারিশ্রমিক প্রদান করতে হবে।

ফক্স নিউজেরফক্স অ্যান্ড ফ্রেন্ডসঅনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেবগার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট‘ (প্রণালীর রক্ষাকর্তা দেবদূত) আর এই কাজের জন্য আমাদের অবশ্যই পাওনা পরিশোধ করতে হবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমরা এটি পাহারা দেব এবং এর বিনিময়ে প্রচুর অর্থ গ্রহণ করব। কারণ অন্যান্য যেসব দেশ এটি ব্যবহার করে তারা অত্যন্ত ধনী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আর আমাদের কাছ থেকে বিনা পয়সায় এই সেবা তারা আশা করতে পারে না।সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দুই দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হতো। মূলত এই গুরুত্বের কারণেই অঞ্চলটিতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

যুক্তরাষ্ট্র হবে হরমুজের ‘অভিভাবক’, দিতে হবে প্রচুর অর্থ: ট্রাম্প

আপডেট সময় ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬