ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এবার বাহরাইনে নোঙ্গর করে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নৌঘাঁটিপঞ্চম নৌবহরবা ফিফথ ফ্লিট লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। মঙ্গলবার (১৪ জুলাই) মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের উপর্যুপরি বিমান হামলার কঠোর জবাব দিতে এই বিধ্বংসী আক্রমণ চালানো হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

আইআরজিসি তাদের এক বিশেষ সামরিক বিবৃতিতে দাবি করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিখুঁত আঘাতে বাহরাইনের ওই মার্কিন ঘাঁটির ভেতরে থাকা প্রধান জ্বালানি ডিপোগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এই হামলায় ঘাঁটিটির একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার এবং নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়া মার্কিন বাহিনীর একটি সির‍্যাম বা কাউন্টার রকেট, আর্টিলারি অ্যান্ড মর্টার প্রতিরক্ষামূলক আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ইরানি বাহিনী নিশ্চিত করেছে।

বিবৃতিতে ইরানি সামরিক কমান্ডাররা আরও জানিয়েছেন যে মার্কিন নৌবাহিনীর চালকবিহীন দূরনিয়ন্ত্রিত যুদ্ধজাহাজ বা সারফেস ভেসেলগুলোর গতিবিধি পর্যবেক্ষণ ও পরিচালনার জন্য ব্যবহৃত বিশেষ নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রটিও এই হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকার অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই প্রতিশোধমূলক সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আপডেট সময় ১১:০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬