ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক ঘাঁটি পঞ্চম নৌবহর লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি।

মঙ্গলবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

ইরানের দাবি, হামলায় মার্কিন ঘাঁটির জ্বালানি ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং একটি সি-র‍্যাম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া চালকবিহীন যুদ্ধজাহাজ পরিচালনায় ব্যবহৃত বিশেষ নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান।

আইআরজিসি বলছে, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযানের অংশ এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপও নেওয়া হবে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আপডেট সময় ১১:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬