ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

চট্টগ্রামে সাংবাদিক ও গোয়েন্দা সেজে ডাকাতি: দুই দিনে দুই ঘটনা, আতঙ্কে নগরবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বন্দরনগরী চট্টগ্রামে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে অভিনব কৌশলে সংঘটিত ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দুই দিনের ব্যবধানে দুটি বড় ডাকাতির ঘটনা ঘটলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

গত শুক্রবার জুমার নামাজের সময় নগরীর জাকির হোসেন সড়কের বিটিআই উইন্ডসর ভবনের চতুর্থ তলায় আমিনা বেগমের বাসায় হানা দেয় ১০ থেকে ১২ জনের একটি দল, যাদের মধ্যে তিনজন নারীও ছিল। তারা সাংবাদিক পরিচয়ে অবৈধ জিনিস তল্লাশির অজুহাতে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও সদ্য কেনা গাড়ি লুট করে পালিয়ে যায়।

এর পরদিন শনিবার গভীর রাতে কর্ণফুলী এলাকার একটি বিয়ে বাড়িতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আরেকটি ডাকাতি ঘটে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ১১ ভরি স্বর্ণ, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় ডাকাতরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

চট্টগ্রামে সাংবাদিক ও গোয়েন্দা সেজে ডাকাতি: দুই দিনে দুই ঘটনা, আতঙ্কে নগরবাসী

আপডেট সময় ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫