ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগানে ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগান থানাধীন একটি ভাড়া বাসার ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক গৃহবধূর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাতে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, “কলাবাগান ফার্স্ট লেনের একটি বাসার ফ্রিজ থেকে তাসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন আমরা লাশটি নামাচ্ছি।”

ওসি জানান, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সঙ্গে তাসলিমার স্বামী জড়িত থাকতে পারেন। তিনি বর্তমানে পলাতক।

তাসলিমা তার স্বামী ও তিন মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

কলাবাগানে ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫