ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ইরাকে বিমান বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

এবার ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান দুর্ঘটনায় পড়লে ওই ছয়জন ক্রু সদস্য নিহত হন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাটিশত্রুপক্ষের হামলার কারণেঘটেনি। নিহত ছয় মার্কিন সেনা হলেনজন ক্লিনার (৩৩), আলাবামার অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাস।

এর মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

তবে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ইরাকে বিমান বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন সেনা নিহত

আপডেট সময় ১০:১৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬