ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

নেতানিয়াহু বেঁচে থাকলে খুঁজে বের করে হত্যা করা হবে: আইআরজিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ১৬তম দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, তিনি যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। আইআরজিসি বিবৃতিতে দাবি করে, ‘এই শিশুহত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব।একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

এই গুজবের সূত্রপাত হয় ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিও ঘিরে। ওই ভিডিওতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ছিল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর বিমান হামলা শুরু হওয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলন। তবে ভিডিওটিতে তার এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে অনেক ব্যবহারকারী দাবি করেন এবং সন্দেহ প্রকাশ করেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করা হতে পারে।

ভিডিওটিতে নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার ইঙ্গিতপূর্ণ হুমকি দেন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে সাফাই গান। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি তৈরি করছি যাতে এই শাসনব্যবস্থার পতন ঘটে, তবে নিশ্চিত করে বলতে পারি না যে ইরানের জনগণই শেষ পর্যন্ত তা ঘটাবে।

এদিকে মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস ওয়িংস সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, ‘বিবি কোথায়?’-নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে তিনি এই প্রশ্ন করেন। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর কার্যালয় নাকি এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে আবার তা মুছে দিচ্ছে। তবে এসব গুজব নাকচ করে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সুস্থ আছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক প্রতিক্রিয়ায় তাদের পক্ষ থেকে বলা হয়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

নেতানিয়াহু বেঁচে থাকলে খুঁজে বের করে হত্যা করা হবে: আইআরজিসি

আপডেট সময় ০১:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬