ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তি সহযোগিতার অভিযোগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তসনিম নিউজ এজেন্সির বরাতে স্থানীয় প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।

এদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠাচ্ছিল।

প্রসিকিউটরের এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের চর হিসেবে কাজ করা বেশ কিছু ভাড়াটে নেটওয়ার্ককে চিহ্নিত করা হয়েছে। এসব নেটওয়ার্ক সামরিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য জায়নিস্ট শত্রুদের কাছে পাচার করছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিচারিক আদেশের মাধ্যমে ওই নেটওয়ার্কগুলোর ২০ জন সদস্যকে গ্রেফতার ও আটক করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে রয়টার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের একটি নতুন পর্যায় শুরু করেছে। সেখানে মূলত মাঠপর্যায়ের তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন নিরাপত্তা চৌকিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০

আপডেট সময় ০১:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬