ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

অবশেষে ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৩ বছরের উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার এই উপস্থিতি শুরু হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলি আলজাইদির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের মনে হয়, সেখানে আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্কের কথাও উল্লেখ করেন।

অনুবাদকের মাধ্যমে কথা বলার সময় ইরাকি প্রধানমন্ত্রী আলী আলজাইদি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন বাহিনী সম্পূর্ণ চলে যাবে, তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকের ভেতরেই থাকবে।

এদিকে, পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আইএসআইএলের (আইএসআইএস)বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার লক্ষ্যে ইরাকের সঙ্গে ২০২৪ সালে হওয়া একটি চুক্তিকে তারা পুনর্নিশ্চিত করছে। এই চুক্তি সম্পাদনের সময় পর্যন্ত ইরাকে প্রায় ২,৫০০ মার্কিন সেনা মোতায়েন ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

অবশেষে ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

আপডেট সময় ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬